হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের ভুমিকা রয়েছে।
তিনি আরো বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর ইউনিয়ন তিনটি থানার মোহনা হওয়ায় একানে অপরাধ প্রবনতা বেড়ে থাকে। এলাকার জনগনের নিরাপত্তা ও দাবীর কারনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে চাাঁপাপুর পুলিশ ক্যাম্প করা হচ্ছে।
তিনি গত শনিবার (২২ আগষ্ট) বিকেল ৫টায় আদমদীঘির চাাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে মুল বক্তা রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ বলেন, চাাঁপাপুর পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এ এলাকায় অপরাধ প্রবনতা কমে যাবে। কঠোর হস্তে মাদক নিযন্ত্রন করা হবে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু মোতালেব, সম্পাদক গোলাম মোস্তফা, চাাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুফ আলী দুলাল, রহিম উদ্দীন কলেজ শাখা চাত্রদলের সভাপতি আহসান হাবিব, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য : আদমদীঘি উপজেলার চাাঁপাপুর ইউনিয়ন একটি সীমান্তবর্তি এলাকা। এই ইউনিয়নের পাশেই নন্দীগ্রাম,, রানীনগর ও কাহালু থানার সীমানা রয়েছে। সে কারনে চাাঁপাপুর এলাকায় নানা অপরাধ, মাদকদ্রব্য বেচাকেনার একটি রুট রয়েছে। এখানে পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় ওই এলাকার হাজার হাজার মানুষের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রনে অগ্রনি ভুমিকার পালন হবে এবং জনগন সস্তিতে জীবনযাপন করতে পারবে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম