1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়া সদরে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পঠিত
১৩৪

রায়হানুল ইসলাম ​বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ​২৩ আগষ্ট রবিবার সদর উপজেলার ফাঁপড় ইউনিয়ন ও নিশিন্দারা ইউনিয়নে পৃথকভাবে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফাঁপড় ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন ফাপর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার সুলতানা শামীম। এ সময় পাতিতাপাড়ার ডিলার হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

​অপরদিকে, নিশিন্দারা ইউনিয়নে ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। কার্যক্রমের সময় ডিলার আতাউর রহমান টুকু এবং ইউপি সদস্য মোজাফফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এই জনবান্ধব কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও ডিলারগণ সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করছেন, যা থেকে এলাকার কার্ডধারী নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর