1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

“অভাবের কারণে কারো লেখাপড়া বন্ধ হবে না” …এমপি রেজু

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
৭১

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেছেন অভাবের কারণে দেশের কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। অভাবী শিক্ষার্থীরা স্ব স্ব এলাকার এমপি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে লেখাপড়া চলমান রাখার সুযোগ করে দেওয়া হবে।

 

গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। আজ যারা ভালো ফলাফল করেছো আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাতেই আজকে সবাইকে সংবর্ধিত করা হচ্ছে। আর আজ যারা ভালো করতে পারনি তারাও আগামীতে ভালো ফলাফল করে পুরস্কার অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

তিনি আরো বলেন গত ১৭বছর যাবত অন্ধকার শাসনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। সেই নষ্টের পথ থেকে শিক্ষাখাতকে আবার সুস্থ্যধারায় ফিরিয়ে আনতে সরকার নানা রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। আর শিক্ষা বিষয়ে গৃহিত নানা পদক্ষেপ শতভাগ বাস্তবায়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের গঠনমূলক ভূমিকার কোন বিকল্প নেই। সরকার যেমন শিক্ষকদের সকল অভাব পূরণ করার কাজ করছে তেমনি ভাবে দেশের শিক্ষাখাতকে সুস্থ্যধারায় ফিরিয়ে আনতে শিক্ষকদেরও কঠোর ভূমিকা রাখতে হবে। তাই আগামীর জন্য একটি মেধা নির্ভর ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি জাতি বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

 

রবিবার বিকেলে নওগাঁর রাণীনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬) আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ এবং ২০২৬-২০২৭ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে মাননীয় সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।

 

স্থানীয় সাংসদ রেজুর নিজস্ব উদ্যোগে উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিনজন মেয়ে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি মো: জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সদস্য এস এম আল ফারুক জেমস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর