1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে গলায় ওড়নার ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত
১০৬

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সোহান (১৮) নামের যুবক গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার (২৩ আগষ্ট) দিবাগত ভোর রাতে আদমদীঘি উপজেলার শিবপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পরদিন গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। মৃত সোহান আদমদীঘি উপজেলার শিবপুর পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

 

আদমদীঘি থানা পুলিশ ও মৃত সোহানের পরিবার সুত্রে জানাযায়, সোহান একজন গৃহ নির্মান শ্রমিক। সম্প্রতি সে মোবাইল ফোনে একটি মেয়ের সাথে সম্পর্ক করে গত ৯ আগষ্ট রোটারী পাবলিকে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ওই মেয়ের পরিবার জানতে পেরে ১২ আগষ্ট মেয়ের স্বজনরা পুলিশের সহযোগীতায় বিয়ের উপযুক্ত না হওয়ায় ওই মেয়েকে পিত্রালয়ে নিয়ে যায়। এ ঘটনার ১১ দিন পর অভিমান করে সোহান গত রবিবার দিবাগত ভোর রাতে তার শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

পরদিন সোমবার সকালে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর