1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা: জরিতদের শনাক্ত করেছে পুলিশ

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
৩৩

 

 

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি সদস্যকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার আশোকোলা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।​নিহত সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষ করে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

 

নিহতের সঙ্গে ওই তিন যুবকের পূর্বপরিচয় থাকায় তিনি প্রথমে তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ​কথাকাটাকাটির একপর্যায়ে ওই তিন যুবক সাইফুল ইসলামকে জোরপূর্বক রাস্তার পাশের একটি জমিতে নিয়ে যান। সেখানে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

 

হামলা শেষে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ​তিনি আরও জানান, পূর্বপরিচিত ওই যুবকদের সঙ্গে সাইফুলের কী নিয়ে বিরোধ ছিল এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, তা উদ্ঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর