1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে যাত্রী সেজে ছিনতাইয়ের ফাঁদ, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৮৭ বার পঠিত
৯৭

 

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর রাণীনগরে সিএনজি অটোরিকশায় ভিতরে যাত্রীবেসে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে লাফ দিয়ে কোন রকমে রক্ষা পেয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামে এক যাত্রী। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়। জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায়।

জোবায়েরের বড় ভাই নাহিদ মল্লিক জানান, জোবায়ের ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করে। ঈদে ছুটিতে বাড়ী এসেছে। মঙ্গলবার রাত ১০টায় নওগাঁ থেকে বাসযোগে ঢাকায় যাবার কথা ছিল। সেই অনুযায়ী রাত ৯টার দিকে নওগাঁ যাবার জন্য বাড়ী থেকে বের হয়। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। এর কিছু পরেই সড়কের গোনা এছাহক চত্বর এলাকায় পৌছলে অটোরিকশায় যাত্রীবেসে থাকা তিনজন ছিনতাইকারী দেশীয় ধারালো ধরে কাছে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন দিতে বলে। তার কাছে টাকা পয়সা নেই জানালে ছিনতাইকারীরা পেটে চাকু ধরে আঘাত করার চেষ্টা করে। এসময় প্রানে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে পরে গেলে ছিনতাইকারীরা দ্রুত

পালিয়ে যায়। মোবাইল ফোনে জোবায়ের পরিবারের স্বজনদের জানালে তারা এসে জোবায়েরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। তবে তার ডান হাত ভেঙ্গে গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ হাসপাতালে জোবায়েরকে দেখতে যায় ।

রাণীনগর থানার এসআই জুলফিকার জানান, এঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ দিতে ভুক্তভোগীদের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর