1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় বিকট শব্দে বাইক চালানোর অপরাধে কিশোরের জরিমানা

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৫০

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে মোটরসাইকেল চালানোর সময় বিকট শব্দের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি ও শব্দ দূষণ করার অপরাধে সাকলাইন মোস্তাক নামের এক কিশোরের ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে আটক করে এই জরিমানা করা হয়। সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করে।

 

স্থানীয় সূত্রে জানা, ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জি•ার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল কেও আসছে। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। এদিন স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেওয়াসহ জব্দ করে।

 

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল করা সড়ক পরিবহন আইন অনুযায়ী একটি কঠিন অপরাধ। ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

একই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সরটি খুলে নেওয়া হবে যা অফেরতযোগ্য। এমন কার্যক্রম শহরজুড়ে চলমান আছে এবং আগামীতে আরো জোরদার করা হবে বলে জানান এই কর্মকর্তা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর