1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পঠিত
১৩২

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপ সহকারি প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ তামরুজ্জামান মিয়া, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, গুড্ডু এহসান, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো প্রমুখ।

 

অনুষ্ঠানে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ২১০ টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ এবং গাছের চারা পরিচর্যা করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করেন প্রধান অতিথি।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর