1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত
৬৬

 

 

 

 

নাজমুল হক নাহিদ ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহম্মাদ(সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।

 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.তসলিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.গোলাম রাব্বানী।মুল আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলা মী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.ওসমান গনি, মদিনাতুল উলুম মাদ্রাসার মোহাতামিম মাওলানা মুজাহিদ খান,মুফতি মাওলানা মো.আব্দুল হাকিম।

 

আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর