1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৪৫

 

 

 

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ-মুরাদপুর আঞ্চলিক সড়কের নুন্দহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল নুন্দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শাজাহানপুর উপজেলার মাঝিরা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি নম্বরবিহীন সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।

 

এ সময় সিএনজির একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ছয়টি পলিথিনের ব্যাগে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গ্রেপ্তার রবিউলকে আদালতে পাঠানো হয়। নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, সংগঠন মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে।

 

রবিউলের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না বলেও জানান তিনি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, র‌্যাবের দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর