1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় শাহ ফতেহ আলী বাসের চালক গ্রেফতার

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

​রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। ​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট সকাল ছয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই ৬ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ জনসহ মোট সাতজন দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৪ জন। দুর্ঘটনা ঘটিয়েই চালক বাস ফেলে পালিয়ে যান। ​এ ঘটনায় গত ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই পলাতক চালককে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

​এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দৌহপাড়া সৈয়াদপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। সেখান থেকেই মূল অভিযুক্ত চালক নেছারুল ইসলামকে আটক করা হয়। ​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর