1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
৬৩

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার আদমদীঘিতে নেশার ইনজেকশন ও চোলাই মদসহ আটক তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ তাদের আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনীর আজিজ উদ্দিনের ছেলে মিজু (৩০), ছাতিয়ানগ্রাম বাগবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে স্বপন (৪৫) ও একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিন জন মাদক কারবারিকে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ আটক করা হয়।

ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি মিজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা, স্বপনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা জরিমানার ও আব্দুল মান্নানকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর