আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের লোকনাথ মন্দিরে সাধক ও আধ্যাতিক গুরু শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী লোকনাথ বাবা’র ১৩৬ তম তিরোধান দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) তালশন লোকনাথ সংঘের আয়োজনে দিনব্যাপী পুজা অর্চনা, মন্ত্রজপ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন, ভক্তদের মাঝে প্রসাদ বিতরনসহ তপস্বী জীবন যাপন, গভীরধ্যান ও ধর্মীয় শিক্ষার জন্য স্বরণীয় লোকনাথ ব্রক্ষ্রচারীর জীবনী আলোচনা করা হয়।
পুরোহিত শ্রী শংকর চৌধুরী জানায়, বাবা লোকনাথ ব্রক্ষ্রচারী (১১ ৩৭ বঙ্গাব্দে ১৮ ভাদ্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে পশ্চিম বঙ্গের বারাসাত জেলার চৈরাসী চাকলায় লোকনাথ ঘোষাল হিসেবে কমলাদেবী এবং রামনারায়ন ঘোষালের ঘরে জন্মগ্রহন করেন। ১২৯৭ খ্রীস্টাব্দের ১৯ জ্যৈষ্ঠ/ ১৮৯০ সালের ৩ জুন, মহাপ্রয়াণ হয়। পরবর্তী জীবনে তিনি তপস্বা,ধ্যান জ্ঞান লাভ করার পর বাবা লোকনাথ নামে পরিচিত হন। বাবা লোকনাথ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন।
তাকে রণে বনে জলে জঙ্গলে যেখান থেকে স্বরণ করি না কেন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তদের এই বিশ্বাস থেকেই তালসন লোকনাথ সংঘ প্রতিবছরের মতো এবারও লোকনাথ বাবা’র তিরোধান দিবসটি পালন করে আসছে। এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়েল শতশত পপুরুষ ও নারী ভক্তবৃন্দ অংশ নেন।