হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলার্সের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসায়ীকে মারধরে আহতের ঘটনার ৮দিন পর অবশেষে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২৮আগষ্ট) রাতে সান্তাহার পৌরসভার পোষ্ট অফিসপাড়ার মাসুদ জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদী হয়ে পৌরসভা হলুদঘর এলাকার দিলু খানের ছেলে রানা খানের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে , সান্তাহার পৌরসভার কলসা রথবাড়ীর মৃত জুলহাস মন্ডলের ছেলে দ্বীপ হাসান ‘মাসুদ জুয়েলার্সের দোকান’ পরিচালনা করে আসছিলেন। পূর্ব শত্রæতার জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানা খানসহ অজ্ঞাত আরো কয়েকজন পোস্ট অফিস মোড়ে মাসুদ জুয়েলার্সের দোকানে হামলা চালিয়ে দোকানের দরজা ও থাই গøাস ভাঙচুর করেন। তাদের প্রতিহত করতে গিয়ে হামলাকারির চাকুর আঘাতে দ্বীপ হাসান আহত হয়।
এতে তার বাম হাতের মধ্যমা আঙুলে গুরুতর কাটা জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলার সময় হামলাকারিরা ওই জুয়েলার্সের দোকানের শোকেস থেকে অভিযুক্তরা এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন এবং আধা ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায় বাদী তার এজাহারে উল্লেখ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।