1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী দুলু,  

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪৯




জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের সময়ে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে এবং টেকসই অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো অঞ্চলের অর্থনৈতিক মুক্তির মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


‎শনিবার (২৯ আগস্ট) বিকেলে লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের কুলাঘাট ইউনিয়নে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০.৮৫ মিটার দীর্ঘ পি.সি গার্ডার রত্নাই সড়ক সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎যোগাযোগ ও সেতুর গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী আরও বলেন, এই রত্নাই সেতু চালুর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগের চিরতরে অবসান ঘটল। এখন থেকে দুই জেলার মানুষ ও সকল প্রকার ভারী-হালকা যানবাহন লালমনিরহাট-ফুলবাড়ী হয়ে খুব সহজেই নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রামে সরাসরি সড়ক পথে চলাচল করতে পারবে।

 

নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে যাতায়াত এখন হবে আরও নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুততম। ফলে অত্র অঞ্চলের কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো।


‎​সড়ক বিভাগ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী।


‎​উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)” এর আওতায় ‘কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড’ এই সেতুর নির্মাণকাজ সফলভাবে বাস্তবায়ন করে। এর আগে মন্ত্রী কুলাঘাট ইউপি পরিষদে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর