1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান: অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন।

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত
১১৬

 

 

 

হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল  :  মাদকদের ছোবলে তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না। তরুণ দের কে মাদক থেকে দূরে রাখতে সুস্থ বিনোদনের বিকল্প নেই। তাই সকল জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধনবাড়ী উপজেলা শাখা’র সহ সভাপতি যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন।

 

তিনি শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের জামতলী জহুরা রোস্তম আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জামতলী যুব উন্নয়ন ক্রীড়া চক্রের আয়োজনে মাদক বিরোধী মুক্ত আলোচনাসভায় তার বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলা থেকে মাদক নির্মূলে প্রশাসন কে কঠোর নির্দেশ দিয়েছেন। সেই সাথে মাদক বিরোধী কর্মকাণ্ডে দুই উপজেলার সকল জনসাধারণ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

 

ধনবাড়ী কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীবের সঞ্চালনায় সভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি যদনুাথ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক সুজন খান, জামতলী যুব উন্নয়ন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সদস্য সজীব আহম্মেদসহ অন্যান্যরা।

 

ধনবাড়ী উপজেলাকে মাদক মুক্ত রাখতে মাদকের ভয়াবহতা তুলে ধরে আন্যান্য বক্তারা বক্তব্য দেন। এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিন, হানিফ উদ্দিন খান, আজমত আলী, নূরুল ইসলাম হীরালু সহ জামতলী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর