1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে প্রশাসনের গাড়িতে হামলা, বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা আটক তিন

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
২২

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা ও সরকারি গাড়ি আটকে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় সাহাদাত হোসেন নামে এক গ্রামপুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিশা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর আল আমিন ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, সমসপাড়া সরদারপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় বিয়ের আয়োজনের সত্যতা পেয়ে বর আল আমিনকে আটক করা হয়। পরে তাকে সরকারি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বরপক্ষের লোকজন গাড়িটি আটকে দেন এবং বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে প্রশাসন।

 

বিশা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাহাদাত হোসেন বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই। ইউএনও স্যার বর আল আমিনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বরপক্ষের লোকজন গাড়ি আটকে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।একপর্যায়ে ইউএনও স্যারের ওপর হামলার চেষ্টা করলে তাকে রক্ষা করতে আমি সামনে এগিয়ে যাই। তখন তারা আমাকে মারধরসহ ইউএনও স্যারের সঙ্গে থাকা অন্যদের ওপরও হামলার চেষ্টা করে।

 

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলায় আহত হয়ে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানান। বিশা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোকছেদ হোসেন বলেন, মাহাতাব হোসেন তাদের ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা এবং তাকে আটক করার খবর পেয়ে তিনি মাহাতাবকে দেখতে থানায় এসেছেন।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মোবাইল কোর্টে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থল থেকে সমসপাড়া সরদারপাড়া গ্রামের মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মাত্র ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সমসপাড়া সরদারপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

বর আল আমিনকে আটক করে গাড়িতে তোলার পর বরপক্ষের লোকজন পুলিশ ও স্টাফদের ওপর হামলা চালিয়ে গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, হামলায় গ্রামপুলিশ সাহাদাত হোসেন কিছুটা আহত হয়েছেন। পরে থানার ওসিকে জানালে তিনি অতিরিক্ত পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনেকে আটক করা হয়েছে। ইউএনও আরও জানান, বাল্যবিয়ে সংঘটন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর