1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাণীনগর
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৬৫

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে সিহাব মুন্সি (১৯) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত সিহাব মুন্সি উপজেলার খট্টেশ্বর মুন্সীপাড়া এলাকার মোঃ সিরাজ মুন্সির ছেলে।

গতকাল শনিবার রাত ৯:৩০ মিনিটে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশ থেকে ২ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান।

​আটকের পর মাদক সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিহাবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। সমাজ থেকে মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর