1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে নিজ শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪৪

 

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরের দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সাথী বড় রসুলপুর গ্রামের বাসিন্দা প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সাথী’র শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন সাথী’র নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজনের সহায়তায় দরজা খুললে পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় সাথী মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে দরজার পর্দার কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

 

তিনি আরও বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাথী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর