1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত
৪০

 

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া আক্তার উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে। সে একই উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী।

গতকাল বুধবার (৩ জুন) সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম পশ্চিম সিংড়া গ্রামে পিত্রালয়ে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। সে কি কারনে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সাথে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের মাত্র ৬মাস পূর্বে বিয়ে হয়।

গত দুই মাস পুর্বে তার স্বামী সৌদি প্রবাসে যায়। স্ত্রী সুমাইয়া আক্তার স্বামী গৃহে ছিল। গত মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বামী বাড়ি থেকে তার মা পিত্রালয় পশ্চিম সিংড়া গ্রামে নিয়ে সুমাইয়া আক্তারকে। পরদিন গতকাল বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সুমাইয়া আক্তার ও অপর প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার মা রোজি বেগম জমির মাঠে স্বামী ধলু মন্ডলের জন্য খাবার নিয়ে যান।

৯টা দিকে বাড়িতে ফিরে দেখেন বাড়ির মেইন গেটের দরজা বন্ধ। এরপর ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে সুমাইয়া আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে নামিয়ে দেখেন সুমাইয়া মারা গেছে।

পুলিশকে খবর দিলে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে তার সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর