1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলামের বিদায় সংবর্ধনা

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৫২

 

 

 

অরবিন্দ কুমার দাস,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিনের সফল ও দক্ষ প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর অবসর জণিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে গত ৩০ আগস্ট রোববার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসিনূর হাসান শাহ দিপুর সভাপতিত্বে ও শিক্ষক এ.কে.এম আব্দুল মাহাবুব রিন্টুর পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবী, বিদায়ী প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, বি.ডি.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুর রউফ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি তালোড়া শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল আলম মিঠু, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেরাজুল মন্ডল, প্রধান শিক্ষক নূর ইসলাম, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে গোলাম মোঃ চাঁন, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মারুফ হাসান তরফদার, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ওয়াসীম আকরাম, রবিউল ইসলাম, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ি শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রবিউল ইসলাম, জামায়াত নেতা শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, তালোড়া নাগর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম অরভিল, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, সাবেক শিক্ষার্থী সাকিবুল হাসান, শিক্ষার্থী তাছনিয়া প্রমুখ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা উল্লেখ করেন তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, একজন আদর্শ অভিভাবক ও দক্ষ প্রশাসকও ছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

শুধু তাই নয় তাঁর কর্মজীবনে এ বিদ্যালয় একাধিক বার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় ও তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে স্বীকৃতি লাভ করেন। বিদায়ী প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটি, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে একটি ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সুসজ্জিত করে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের পাঁপড়ি ছিটিয়ে সেই গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর