1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
৬০

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন টুলস ও অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজে’স ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করে।

 

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের আইসিটি বিষয়ক বিভিন্ন ডিজিটাল টুলস, ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশনের ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো: কামরুল ইসলাম।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। কাজের গতিশীলতা,সময় অপচয় রোধে এবং স্বচ্ছতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করবে ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর