1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বাংলা একাডেমিতে ‘শব্দতরী’র মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত
৫১

 

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির গবেষণামূলক চর্চাকে গুরুত্ব দিয়ে প্রকাশিত সাহিত্যপত্রিকা ‘শব্দতরী’র প্রথম বর্ষ প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কবি মাহমুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘শব্দতরী’র সম্পাদক কবি, কাব্যসমালোচক ও প্রাবন্ধিক জিয়াউদ্দিন লিটন। প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মতিন বৈরাগী। মুখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ‘শব্দতরী’র সম্পাদনা উপদেষ্টা কবি, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর খৈয়াম কাদের এবং প্রফেসর ড. বেলাল হোসেন।

 

বক্তারা বলেন, একটি সাহিত্যপত্রিকার সার্থকতা শুধু সৃজনশীল লেখা প্রকাশে নয়; ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির গভীরে অনুসন্ধান চালানো এবং সময়ের গুরুত্বপূর্ণ চিন্তাগুলোকে ধারণ করার মধ্যেও নিহিত। সেই জায়গা থেকে ‘শব্দতরী’র গবেষণামুখী ও মননশীল প্রকাশনা আশাব্যঞ্জক।

 

প্রধান অতিথি মতিন বৈরাগী বলেন, নতুন একটি সাহিত্যপত্রিকার আত্মপ্রকাশ তখনই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যখন তা প্রচলিত সাহিত্যচর্চার পাশাপাশি নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করে। ‘শব্দতরী’র মধ্যে সে সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

মুখ্য আলোচক আমিনুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যকে সমকালীন চিন্তার সঙ্গে যুক্ত করার উদ্যোগ ‘শব্দতরী’র অন্যতম ইতিবাচক দিক। গবেষণামূলক লেখার পাশাপাশি নবীন ও প্রবীণ লেখকদের সমান গুরুত্ব দেওয়ার প্রয়াসও প্রশংসনীয়।

 

সম্পাদনা উপদেষ্টা প্রফেসর খৈয়াম কাদের ও প্রফেসর ড. বেলাল হোসেন বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যকে ধারণ করে মানসম্মত গবেষণা ও সৃজনশীল লেখা প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ‘শব্দতরী’ সাহিত্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারবে।

 

‘শব্দতরী’র সম্পাদক জিয়াউদ্দিন লিটন বলেন, বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির বহুমাত্রিক ঐতিহ্য অনুসন্ধানের পাশাপাশি সমকালীন সাহিত্যচিন্তার নতুন দিগন্ত উন্মোচন করতে চায় ‘শব্দতরী’। নবীনদের সৃজনশীলতা এবং প্রবীণদের অভিজ্ঞতাকে একই পরিসরে এনে তাঁদের যথাযথ মর্যাদা দেওয়াও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

 

অনুষ্ঠানে ‘জলধী’ সাহিত্যপত্রিকার সম্পাদক কবি নাহিদা আশরাফী, কবি হুমায়ুন কবির, গবেষক ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, কবি মনি হায়দার, সংস্কৃতিকর্মী শফিউল গনি, কবি আব্দুল জলিল, প্রফেসর শামীম আরা, প্রফেসর কাজী লুৎফুন্নেছা, সালেহা চৌধুরী, শিরিন আক্তারসহ কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা ‘শব্দতরী’র সাহিত্যযাত্রার সাফল্য কামনা করে বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের শিকড়ের সঙ্গে সংযোগ রেখে নতুন লেখক ও চিন্তার বিকাশে এ ধরনের সাহিত্যপত্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর