1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

 

 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৩১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পর নির্ধারিত সময় অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হচ্ছে।

 

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

 

তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পরিবর্তন হলে ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশন।

 

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

 

ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখন নির্বাচনের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর