1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৪৩

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)। পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল দেওয়ালকুড়ি এলাকায় তাদের বসতঘরে অভিযান চালায়।

 

এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদক কারবারের অভিযোগে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ডলি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।

 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর