1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাজধানীর পল্লবীর বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
৫৫

 

অনলাইন সংস্করণঃ

রাজধানীর ঢাকার পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাঁর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী বলে জানা গেছে।

মৃত সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও মৃত আফিয়া রহমানের মেয়ে। তিনি পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে একা বসবাস করছিলেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার ব্লক-সি, রোড-১০-এর ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। বুধবার সকাল ৭টার দিকে ওই ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ করেন তার ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ কারণে পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের স্বামী মোবিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনিও একসময় পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর