1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়কে তীব্র যানজট

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৫

 

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএনপির এক পক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দলটির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন। একই স্থান ও সময়ে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও পথচারীদের অনেককে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত অন্তত এক হাজার নেতাকর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তারা মিছিল ও সমাবেশ করেন।

 

অন্যদিকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয় সূত্র আরও জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও যানজটে আটকা পড়ে।

 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন, “আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে। স্থানীয় সূত্র অনুযায়ী, একই স্থান ও সময়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

 

সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তবে মঙ্গলবার বিকেলে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর