1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ইরানের নিজস্ব প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থায় ২০০র বেশি শত্রু বিমান ভূপাতিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত
৪৬

অনলাইন সংরক্ষণঃ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বার্তায় আলিরেজাএলহামি বলেন,ইরান নিজস্ব প্রয়োজন অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও মোতায়েন করছে।

যুদ্ধের সময় অনেক ক্ষেত্রে শত্রু বাহিনী ধারণাই করতে পারেনি কোন ব্যবস্থার মাধ্যমে তাদের বিমান লক্ষ্যবস্তু করা হয়েছে। সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আত্মনির্ভরতার গুরুত্ব প্রমাণ করেছে।

একই দিনে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিমান প্রতিরক্ষা বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ান জানান,বর্তমানে ইরানজুড়ে ৩ হাজার ৮০০টিরও বেশি স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে, যার একটি বড় অংশ দুর্গম এলাকায় অবস্থিত।

তিনি উল্লেখ করেন,জাতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত ৪টি মিশন পরিচালনা করে ​শনাক্তকরণ দেশের আকাশসীমা ও এর বাইরে যেকোনো উড়ন্ত বস্তুর উপস্থিতি চিহ্নিত করা।লক্ষ্যের ওপর সার্বক্ষণিক নজর রাখা।আকাশপথের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা পরিচালনা।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এর পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় তেহরান।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর