1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

গাজায় গভীর রাতে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬২

 

আল–জাজিরা

ফিলিস্তিনের গাজা নগরীতে গতকাল বুধবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু ৪টি। গতকাল দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়।

এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, এসব হামলায় ৬ জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে।  এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যদিও এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর