1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় পরিবহন আইনে হত্যা মামলায় একজন গ্রেপ্তার 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪২
আব্দুর রউফ রিপন নওগাঁ জেলা  প্রতিনিধিঃ নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইনে হত্যা মামলায় মো. আতোয়ার রহমান (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার পূর্বরাত ১টার দিকে নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।
গ্রেপ্তারকৃত আতোয়ার রহমান নওগাঁ সদর থানার চকদৌতল গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট এর একটি আভিযানিক দল বুধবার পূর্বরাত ১টার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় চলতি বছরের ৩০ জুলাই তারিখে দায়েরকৃত নওগাঁ জেলার সদর থানার সড়ক পরিবহন আইন ২০১৮ এর হত্যা মামলার আসামী আতোয়ার রহমানকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর