1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৯

 

 

 

 

হাফিজার রহমান স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহারে বীর বিক্রম শহীদ আহসানুল হকের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের আয়োজন এই অনুষ্ঠান করে।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মাসুদ রানা ও ক্রীড়া শিক্ষক আল আমিন বাবু সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মো. হুমায়ন কবির, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহীদ আহসানুল হকের ভাই এ কে এম আসাদুল হক বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মিজানুর রহমান জিকো, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন, কলেজের সাবেক শিক্ষক রবিউল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মহিলা দলের নেত্রী হাসিনা মোমতাজ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে শহীদ আহসানুল হকের স্মরণে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর আগে আজকের এই দিনে (২ সেপ্টেম্বর) পার্বত্য চট্রগামে শান্তি বাহিনীর সাথে এক সম্মুখ যুদ্ধে লেঃ আহসানুল হক শহীদ হন । পরে তার পরিবার শহীদ আহসানুল হকের নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর