1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রুফটপ সোলারে বাম্পার সুযোগ: প্রতি ইউনিট বিদ্যুৎ ১০.১৫ টাকায় কিনবে সরকার,

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৫৯

 

অনলাইন সংরক্ষণ ঃ জ্বালানি সংকট নিরসনে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেল ব্যবহারকারীদের জন্য বড় ধরণের আর্থিক প্রণোদনা ও ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ছয় মাসের মধ্যে যারা নতুন রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কেনা হবে।

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

 

উৎপাদিত বিদ্যুতের উৎপাদন খরচ গড়ে ৬-৭ টাকা হলেও সরকার বাল্ক রেটের অতিরিক্ত অর্থ প্রণোদনা হিসেবে দিয়ে প্রতি ইউনিট ১০.১৫ টাকায় কিনবে।

 

এই প্রথার ফলে সোলার মালিকরা উৎপাদিত বিদ্যুতের ওপর সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জনের সুযোগ পাবেন। এই সুবিধা আগামী তিন বছরের জন্য কার্যকর বা প্রযোজ্য থাকবে।

 

 

সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

 

পরিবেশবান্ধব এই উদ্যোগকে বেগবান করতে সরকার ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণ করেছে এবং বাস্তবায়নের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছে।

 

সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে সোলার সিস্টেম বসানো হচ্ছে।: ইতোমধ্যে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সফলভাবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন সম্পন্ন হয়েছে।

 

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কেবল সৌর বিদ্যুৎ নয় পানি, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের বিদ্যমান জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

 

বিডি নিউজ বাংলা২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর