1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নেপালে  ১২ কোটি ৩০ লাখ টাকার জরুরি অনুদান দিচ্ছে বাংলাদেশ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত
৫৩

অনলাইন সংরক্ষণ ঃ নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়।

যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পরপরই এই অর্থ নেপালের দুর্গতদের খাদ্য, চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তায় ব্যবহতা

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী:

উদ্ধারকৃত মরদেহ  ১,১১৪ টি নিখোঁজ ব্যক্তি ৩,৯১৬ জন টীনমীমান্তে প্রভাব অন্তত ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ যার মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

​বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মিত্র দেশগুলোর সহায়তায় নেপাল সরকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।

বিডি নিউজ বাংলা ২৪ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর