1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জে প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে

পি এম রতন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত
৫৯

 

পি এম রতন বগুড়া বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো.আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।

 

 

তবে গাড়িতে থাকা তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তার সঙ্গে গাড়িতে স্ত্রীও ছিলেন। সকাল ৯টার দিকে গাড়িটি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন।

 

 

তাকে রক্ষা করতে গাড়ির চালক দ্রুত নিয়ন্ত্রণ করে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নামিয়ে দেন।এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

 

 

এদিকে দুর্ঘটনায় ওই নারীও কিছুটা আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠান।শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর