1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

তালোড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
৫৩

 

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সার্বজনীন সনাতনী সংঘের আয়োজনে সনাতন ধর্মালম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪সেপ্টেম্বর শুক্রবার সকালে তালোড়া শ্রীশ্রী ল²ী নারায়ণ ও শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরে নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রায় অংশ নেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সংঘের উপদেষ্টা বিকাশ মন্ডল, স্বপন দাস, সভাপতি সুভাষ প্রসাদ কানু, সহসভাপতি মদন লাল গুপ্ত, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ বলাই মন্ডল, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস সহ সংঘের সকল সদস্য, তালোড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ হিন্দু নর নারীবৃন্দ।

 

সন্ধ্যায় মন্দিরে শ্রী মদ্ভগবদগীতা পাঠ ও আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী লগ্নের শুভ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পবিত্র দিনটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হিসাবে উদযাপিত হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর