1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

পাভেল রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পঠিত
১৪৭

 

 

 

মো: পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) নওগাঁ কাজটি বাস্তবায়ন করছে।

 

শনিবার বিকেলে ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন শেষে কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন 

শজিমেকে রোগীর মৃত্যুর অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ

 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সরকারী প্রতিটি অফিস থেকে সেবা গ্রহিতারা যেন হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রতিটি সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা থেকে শুরু করে সকলের। প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে কোন অন্যায় ও মন্দ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান প্রধান অতিথি।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর