হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : শারীরিক ভাবে অসুস্থতার কারনে রেশমা বেগম (৪২) নামের এক প্রবাসীর স্ত্রী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে। মৃত রেশমা বেগম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মদনঘোষ গ্রামের সৌদি প্রবাসী নুর ইসলামের স্ত্রী।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মদনঘোষ গ্রামের নুর ইসলাম কিছুদিন আগে সৌদি আরবে যায়। তার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ্য ছিল। নানা চিকিৎসা করেও কোন সুস্থতা হতে পারেনি। ফলে মানসিক ভাবে অভিমান করে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নিজ বাড়িতে বিষাক্ত গ্রাস ট্যাবলে খেয়ে অসুস্থ হয়।
আরও পড়ুন
রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে বেলা ১ টায় সে মারা যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ রাত ১১ টায় বাড়ি থেকে লাশ উদ্ধার করে পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় মৃত রেশমা বেগমের মা রেজিয়া বাদি হয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বলে পুলিশ জানায়।