1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

এআই সিসিটিভি ক্যামেরার নজরদারীতে নওগাঁ শহর

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৭

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: তিলোত্তমা নওগাঁ শহরকে ৬৪টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারীতে আনা হয়েছে। জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে “এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব”। শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের গ্রহণ করা নিজস্ব উদ্যোগকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের ব্যবসায়ী ও সুধীসমাজের ব্যক্তিরা। নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুরি-ছিনতাই প্রতিরোধ ও যানজট নিরসনের লক্ষ্যে পুরো শহরকে ৬৪টি এআই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারীর আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন 

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

 

এদিন বিকেলে জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী ও সুধী সমাবেশ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরী হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য দ্রুত উন্মোচন ও কার্যকর করা সম্ভব হবে। বিশেষ করে তাৎক্ষণিক ভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হওয়া যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।

 

এছাড়া চুরি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এআই সিসিটিভি ক্যামেরা। তাই শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও শহরের বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশে চলাচল ও বসবাস নিশ্চিত করতে শহরজুড়ে স্থাপন করা এআই সিসিটিভি ক্যামেরা রক্ষা করতে শহরে বসবাস করা বাসিন্দাদের ও আসা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

 

এর আগে বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ডিআইজি মহোদয় নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে আরো সক্রিয় ভূমিকা রাখার সার্বিক নির্দেশনা প্রদান করেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর