1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
৫৯

 

 

সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা। তাঁদের দাবি, কৃষিজমি ধ্বংস করে খাদ্যগুদাম নির্মাণ কোনোভাবেই খাদ্যনিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকল্পটি অবিলম্বে বাতিল করে বিকল্প অকৃষি জমিতে স্থানান্তরের দাবি জানান তাঁরা।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কিচক ইউনিয়নের আপসন-সাদুরিয়া মৌজায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপসন ও সাদুরিয়া গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় কয়েক শ কৃষক ও কৃষক পরিবারের সদস্য অংশ নেন।

আরও পড়ুন 

এআই সিসিটিভি ক্যামেরার নজরদারীতে নওগাঁ শহর

 

কর্মসূচিতে কৃষকরা বলেন, আপসন ও সাদুরিয়া মৌজায় প্রস্তাবিত প্রকল্প এলাকার একশ বিঘারও বেশি জমি অত্যন্ত উর্বর ও তিন ফসলি। এসব জমিতে বছরের পর বছর ধরে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করে আসছেন স্থানীয় কৃষকরা। কৃষিনির্ভর এসব পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তার অন্যতম প্রধান অবলম্বন এই জমি।

 

মানববন্ধনে বক্তারা বলেন, তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ হলে শুধু কৃষিজমিই কমবে না, এর সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় কৃষি উৎপাদন ও বহু কৃষক পরিবারের জীবিকা। খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলে কৃষিজমি নষ্ট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ কৃষি ও খাদ্যনিরাপত্তার লক্ষ্যকেই প্রশ্নবিদ্ধ করে।

 

তাঁরা আরও বলেন, কৃষকরাই দেশের খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উর্বর কৃষিজমি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষিজমির বিকল্প হিসেবে সরকারি বা ব্যক্তিমালিকানাধীন অকৃষি জমি বেছে নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় কৃষক মেহেদী হাসান, মুনছুর রহমান, মাওলানা সানাউল্লাহ, আব্দুল কাদের, আলাউদ্দিন, মোকাররম হোসেন ও আতাউর রহমানসহ অনেকে।সমাবেশ শেষে কৃষকরা তিন ফসলি কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে প্রকল্পটি বিকল্প অকৃষি জমিতে স্থানান্তরের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর