1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

‎
‎
‎
‎

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামের এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎
‎​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। ‎​দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

আরও পড়ুন 

নওগাঁয় সার ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে অভিযান, ১৮টি মামলা দায়ের

‎​আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগ নেন অভিযুক্ত মোক্তার উদ্দিন। এ সময় তিনি প্রতিবেশী ও স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই স্কুলছাত্রীকে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি।
‎
‎​

দীর্ঘদিন এভাবে চলার পর একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন তার পরিবারের লোকজন। তাদের সন্দেহ হলে তাকে স্থানীয়ভাবে ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার পরিবারকে খুলে বলে।

‎​
‎ঘটনা জানাজানির পর ২০২০ সালের ২৬ মে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ‎​পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা মামলাটির দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।
‎

‎​রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার বাস্তবায়নের কথা জানিয়েছে নিহতের পরিবার ও সচেতন মহল।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর