1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে রোপা আমন ধানে সার উপরি প্রয়োগ প্রায় শেষ, নেই ঘাটতি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৫৩

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি রোপা আমন ধানে সার উপরি সার প্রয়োগ প্রায় শেষ হয়েছে। এত প্রায় অধিকাংশ জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ সম্পন্ন হলেও অবশিষ্ট জমিতে আগামী সপ্তাহের মধ্যে সার প্রয়োগ সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। এছাড়া বর্তমানে চাহিদার তুলনায় সার ঘটতি নেই বলে কৃষি অধিদপ্তর জানান।

 

আদমদীঘি উপজেলার কৃষি অধিদপ্তর সুত্র জানান, চলতি রোপা আমন মৌসুমে বগুড়ার আদমদীঘি উপজেলায় মোট ১২ হাজার ৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপন করা হয়। এরমধ্যে ১১ হাজার ৭৮০ হেক্টর জমিতে ধানের কুশি এবং ৩শত হেক্টর জমিতে কাইচ থোড় বের হওয়া অবস্থায় রয়েছে।

আরও পড়ুন 

রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

চলতি মাসে ইউরিয়া ৫৩৯ মে.টন, টিএসপি ১২২ মে.টন, এমওপি ২১০ মে.টন ডিএপি ৩২০ মে.টন বরাদ্দ ছিল। বরাদ্দ থেকে উত্তোলন হয়েছে ইউরিয়া ৩৫০ মে.টন, টিএসপি ৫৪.৭ এমওপি ৮৬.৯৫ মে.টন, ডিএপি ১৮৭.৬ মে.টন । বর্তমানে মজুদ রয়েছে ইউরিয়া ১১৬ মে.টন, টিএসপি ৫৪ মে.টন, এমওপি ১২৬ মে.টনডিএপি ৯৮ মে.টন। উপজেলা কৃষি অধিদপ্তর সার বিতরণ নিবির ভাবে বিতরণ করায় সারের কোন ঘটতি হয়নি।

 

বেজার গ্রামের কৃষক মোহাম্মাদ আলী, তেতুরিয়া গ্রামের আলতাফ হোসেন জানান, ইতিমধ্যে সার উপরি প্রয়োগ শেষ হয়েছে। মাঠে মাঠে ধান গাছ সবুজে ভরপুর হয়েছে। সারের কোন সংকট লক্ষ্য করা যায়নি। আদমদীঘি উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান চলতি রোপা আমন মৌসুমে কৃষি অফিসের কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ নিবিড়ভাবে সার বিতরণ মনিটরিং করছেন। উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠে ফসলের বৃদ্ধি স্বাভাবিক রয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর