নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত থাকলেও এবার তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত
জানা গেছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে তার আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হলে ভোটার ঠিকানা পরিবর্তন করে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থানান্তরিত হলো এনসিপির এই মুখপাত্রের ভোটার এলাকা।