অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় রেজাউল হোসেন (৪০) ও রতন আলী (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর বুধবার রাতে চামরুল ইউনিয়নের দাইমপুর গ্রামের বারশি ব্রীজে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা রেজাউলকে আটক করে পুলিশে খবর দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রতন আলীকেও গ্রেফতার করা হয়। আরও পড়ুন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুথলিশের অভিযান...
৩১
অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় রেজাউল হোসেন (৪০) ও রতন আলী (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর বুধবার রাতে চামরুল ইউনিয়নের দাইমপুর গ্রামের বারশি ব্রীজে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা রেজাউলকে আটক করে পুলিশে খবর দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রতন আলীকেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুথলিশের অভিযান অব্যাহত রয়েছে।