1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে তিন মাস ব্যাপি ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান।

আরও পড়ুন 

প্রশস্তকরণসহ মেরামত হচ্ছে খানাখন্দে ভরা রাণীনগরের আবাদপুকুর-আদমদীঘি সড়ক

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:খায়রুল আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম. কামরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান চলবে।

 

পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি।” “ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। কেবল প্রশাসনের একার পক্ষে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে সচেতন হলে আমরা মান্দা উপজেলাকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারব।”

আলোচনা সভা শেষে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।কর্মসূচিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর