1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

‎
‎
‎

জিন্নাতুল ইসলাম জিন্না,‎ লালমনিরহাট জেলা প্রতিনিধি: তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ কর্মসূচি পালিত হয়।

‎আরও পড়ুন

আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭জন গ্রেফতার

জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক এই মানববন্ধনে অংশ নেন। দেশ টিভির লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় কর্মসূচিটি পরিচালিত হয়। মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন,  দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।  মানববন্ধনে বক্তারা বলেন, সমবায় সমিতিটির নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই মামলা দায়ের করা হয়েছে। এটি মূলত অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও সাংবাদিকদের হয়রানি করার একটি অপচেষ্টা।

 

‎কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি। তিনি বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অনিয়ম উন্মোচন করায় কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, তবে এর প্রতিকার মামলা হতে পারে না। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণে অনেক সময় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। তাই বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।
‎
‎​

বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর রতন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা বা ভয়ভীতি দেখানোর যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ মেনে নেবে না। সত্য প্রকাশের কারণে এই ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। প্রেস ক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন তাঁর বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল স্বাধীন সাংবাদিকতার গতি থামিয়ে দিতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে তদন্তের আওতায় আনতে হবে এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রের শক্ত জবাব দিতে হবে।

‎সিনিয়র সাংবাদিক গকুল রায় বলেন, পেশাদার সাংবাদিকদের পূর্ণ সুরক্ষা দিতে হবে এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী ও হলুদ সাংবাদিকদের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
‎‎​মানববন্ধন থেকে অনতিবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং জেলায় সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর