1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

দুপচাঁচিয়া ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে, একজনের মৃত্যু

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। ১৪ সেপ্টেম্বর সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বোরাই গ্রামের ফেরদৌস হোসেন (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে।

 

পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে বসে ও গাদাগাদি করে চিকিৎসা নিতে দেখা গেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডায়রিয়া স্যালাইন ছাড়া অন্যান্য ওষুধগুলো সাপ্লাই না থাকায়, রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনছেন। নিহত ফেরদৌস হোসেনের স্বজনরা জানান, বাড়িতে বেশ কয়েকবার পাতলা পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়লে গতকাল দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান ডায়রিয়ায় ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এ সময় সবাইকে বাইরে তৈরি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালের সাপ্লাইয়ে থাকা প্রয়োজনীয় ওষুধগুলো রোগীদের দেওয়া হচ্ছে। তবে যেসব ওষুধ বর্তমানে সাপ্লাইয়ে নেই, সেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর