1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত
১০

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নূর ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেরাজুল ইসলাম হাসান মন্ডল এর সভাপতিত্বে ও শিক্ষক শেখ সুজাব উদ্দীন সাজু এবং রকিবুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন 

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলী, প্রাক্তন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, আব্দুল খালেক, প্রাক্তন প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, সহকারী প্রধান শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহম্মেদ, জামায়াত নেতা আরিফুল হক, সোনালী ব্যাংক পিএলসি তালোড়া শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল আলম মিঠু, অত্র বিদ্যালয়ের শিক্ষক নজরুল বারী, শিক্ষিকা নুরুন্নাহার, শিক্ষার্থী উম্মে শবনম সালমা নাইস, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

 

দীর্ঘ কর্মজীবন সফলভাবে সমাপ্ত করার পর তাঁর এই বিদায় লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। প্রধান শিক্ষকের এই বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের তোড়া, ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সন্মাননা জানানো হয়। বক্তরা বলেন, প্রধান শিক্ষক নূর ইসলাম তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।

 

তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও আন্তরিকতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান সহ অন্যান্য কার্যক্রম প্রশংসার দাবিদার। তাঁর শূন্যতা বিদ্যালয় পরিবার দীর্ঘদিন স্মরণ রাখবে। বিদায়ী প্রধান শিক্ষক নূর ইসলাম তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ দিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর