1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ চোরাই পিতলের তৈরী গণেশ মূর্তি প্রতারনার মাধ্যমে সোনার মূর্র্তি চালিয়ে বিক্রির প্রস্ততি কালে নারীসহ ৪জনকে গ্রেফতার ুকরেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮),শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া জনৈক আব্দুল মজিদের বসত বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি পিতলের তৈরী দ্বিখন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের গত বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর