1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
২২

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়ার তালোড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল বগুড়ার উদ্যোগে ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কে জেড জেড ইন্টারন্যাশনাল সেকেন্ডারী হাইস্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন 

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

এ উপলক্ষে অত্র স্কুলের অধ্যক্ষ আফজাল হোসেন খন্দকারের সভাপতিত্ব ও তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ এর পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান,তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম তালুকদার চাঁন, তালোড়া পৌর জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আরিফুল হক, টিএমএসএস এর সহকারী পরিচালক তৌফিক রহমান, সাবেক জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

এসময় তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহ সভাপতি সাদিকুল ইসলাম মজনু, যুবনেতা হাসিনূর হাসান শাহ দিপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন এবং শিশু রোগ সহ আটটি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিম্নবিত্ত হতে সব শ্রেণিপেশার রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। শেষে প্রধান অতিথি মেডিকেল ক্যাম্পের কক্ষ পরিদর্শন করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর