আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান
হাফিজার রহমান
প্রকাশের সময় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪৮
বার পঠিত
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান
হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০ টায় নশরতপুর ইউনিয়ন চত্তর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমুখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও...
হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০ টায় নশরতপুর ইউনিয়ন চত্তর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমুখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম বিষয়ক আলোকপাত করা হয়।